চলো আর পুরনো খতিয়ান ঘেঁটে নয় 

নতুন করে গড়ি এমন দেশ যেখানে থাকবে নাকো ভয় 

যেখানে স্বাধীনতা মানে বিশ্বাস ,স্বাধীনতা হবে চেতনার 

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক দীপ্ত শানার 

রক্তের দামে কেনা এদের সাজা আমার বুকেই বাঁচে 

পরাধীনতার শিকল যেন আর না আসে নতুন সাজে 

 মনে রেখো প্রকৃত মুক্তি ভাই নিজের ভেতরেই জাগে 

সততা ন্যায় আর মানবতা যেন থাকে সবে আগে

এসো আজ তবে স্বপ্নেই মোরা ভাঙ্গো সব নীরবতা 

আগামীর হাতে তুলে দিয়ে যাব সত্যি কারের স্বাধীনতা।।